১২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নবনিযুক্ত বগুড়া জেলা পরিষদ প্রশাসক সোনাতলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৮:৪৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

বিকাশ স্বর্ণকার,বগুড়াঃ বগুড়ার সোনাতলা উপজেলায় নবনিযুক্ত বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি গতকাল প্রথমবারের মতো নিজ এলাকায় এসে এই মতবিনিময় করেন।এসময় তিনি সোনাতলা পৌর শহরের বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পথচারী ও সাধারণ মানুষের খোঁজখবর নেন। শিশুদের সঙ্গেও তিনি আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের হাতে চকলেট তুলে দেন।
প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন এবং সবার সঙ্গে কুশল বিনিময় করেন।এ সময় তিনি বলেন, এলাকার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।জনগণের পাশে থেকে কাজ করার আশ্বাস দিয়ে তিনি স্থানীয় সমস্যাগুলো গুরুত্ব সহকারে সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান।
সাক্ষাৎকালে তার সঙ্গে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এদিকে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন,নতুন প্রশাসকের কার্যকর পদক্ষেপে সোনাতলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

নবনিযুক্ত বগুড়া জেলা পরিষদ প্রশাসক সোনাতলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ 

প্রকাশিত: ০৮:৪৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬