০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নন্দীগ্রামে শিশু আমেনাকে কুপিয়ে হত্যা: মানসিক ভারসাম্যহীন যুবক আটক

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৫৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে খেলাধুলার সময় ৯ বছরের শিশু আমেনা খাতুনকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ​নিহত শিশু আমেনা খাতুন পাঠান গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে নিজ বাড়ির বাইরে খেলাধুলা করছিল আমেনা। এসময় একই গ্রামের আব্দুর রশিদের ছেলে হোসাইন (৩৫) ধারালো দা দিয়ে হঠাৎ শিশুটির ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই আমেনার মৃত্যু হয়।
​এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক হোসাইনকে আটক করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত হোসাইন মানসিক ভারসাম্যহীন।
​ঘটনার পর থেকে এলাকায় শোক ও চরম ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয় অধিবাসীরা এ নৃশংস হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
​নন্দীগ্রাম থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

নন্দীগ্রামে শিশু আমেনাকে কুপিয়ে হত্যা: মানসিক ভারসাম্যহীন যুবক আটক

প্রকাশিত: ১২:৫৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬