০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় বিএসটিআই’র মোবাইল কোর্ট, ডি-ফুডসকে ৪ হাজার টাকা জরিমানা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:৪১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ নওগাঁ সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় একটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, বগুড়া।
সোমবার (১২ মে) জেলা প্রশাসন, নওগাঁ এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে নওগাঁ সদর উপজেলার সরদারপাড়া এলাকার মেসার্স ডি-ফুডস প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের অনুকূলে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ’র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার।
এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার পরিদর্শক (মেট্রোলজি) মো. শাহ আলম পলাশ খান এবং প্রকৌশলী প্রান্তজিত সরকার।বিএসটিআই সূত্র জানায়, জনস্বার্থে জেলা প্রশাসন ও বিএসটিআই বগুড়ার এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

নওগাঁয় বিএসটিআই’র মোবাইল কোর্ট, ডি-ফুডসকে ৪ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৯:৪১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬