০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় মোবাইল কোর্ট অভিযান,বেকারিকে জরিমানা, ফিলিং স্টেশনের পরিমাপ সঠিক 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৬:৪৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ ভোক্তা সাধারণের জন্য জ্বালানি তেলের সঠিক প্রাপ্তি নিশ্চিতকরণ, পরিমাপের যথার্থতা যাচাই এবং ভেজাল ও মানহীন পণ্য প্রতিরোধে নওগাঁ সদর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসন, নওগাঁ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পার-নওগাঁ এলাকায় অবস্থিত মেসার্স নাজমুল বেকারীকে পণ্যের মোড়কে বিধি অনুযায়ী সঠিক তথ্য উল্লেখ না করা এবং মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেসার্স গণি ফিলিং স্টেশন (বাইপাস রোড) এবং মেসার্স সোহাগ ফিলিং স্টেশন (সান্তাহার রোড)-এর জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করে সঠিক পাওয়া যায়। একই সঙ্গে স্টোরেজ ট্যাংকের মজুদ যাচাই করা হয় এবং পর্যাপ্ত মজুদ থাকা পর্যন্ত সঠিকভাবে জ্বালানি বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযানকালে পেট্রোল পাম্প মালিকদের হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরযান আরোহীদের কাছে জ্বালানি তেল বিক্রি থেকে বিরত থাকার জন্যও নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়ার কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার।
জনস্বার্থে জেলা প্রশাসন ও বিএসটিআই জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

নওগাঁয় মোবাইল কোর্ট অভিযান,বেকারিকে জরিমানা, ফিলিং স্টেশনের পরিমাপ সঠিক 

প্রকাশিত: ০৬:৪৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬