১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ধামইরহাট পত্নীতলা আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে
মোহাম্মদ আফজাল ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
উচ্চ আদালতে রিট করার মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এইচএম আখতারুল আলম। এর আগে ২০০৮ সাল থেকে এ আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দলীয়ভাবে তাকে মনোনয়ন দেওয়া না হলেও এবার উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিযোগিতা করার বৈধতা পেলেন।
বুধবার (২০ ডিসেম্বর) আদালতের আদেশে প্রার্থীতা ফিরে পাওয়ার পর সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার (জেলা প্রশাসক) পক্ষে তাকে ট্রাক প্রতীক প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল রানা। প্রার্থীতা ফিরে পেয়ে রাত ৯ টায় নিজ এলাকায় এলে ধামইরহাট পূর্ব বাজার ওয়ালটন শোরুমের সামনে সুধীজন ও শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণী পেশার ভোটাররা তাকে ফুলের মালা পরিয়ে দিয়ে বরণ করে নেন। এরপর সবাইকে মিষ্টিমুখের মাধ্যমে সকলের কাছে দোয়া চেয়ে ভোটের মাঠে প্রচারে নেমে পড়েন।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যায়, গত ৪ ডিসেম্বর সংসদ সদস্য পদে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সমর্থনসূচক ১শতাংশ ভোটারের সইয়ের গড়মিলের কারণে ইঞ্জিনিয়ার  আখতারুল আলমের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন। এবং গত ১৪ ডিসেম্বর শুনানি নিয়ে রিটার্নিং কর্মকর্তা আপিল না মঞ্জুর করলে ১৫ ডিসেম্বর হাই কোর্ট ডিভিশনে আপিল করেন তিনি। এরপর শুনানি শেষে গত বুধবার হাইকোর্ট আখতারুল আলমের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন।
প্রার্থীতা ফিরে পেয়ে ইঞ্জিনিয়ার আখতারুল আলম বলেন, সততা ও লড়াইয়ের পর অবশেষে জয়ী হয়েছেন তিনি। ধামইরহাট ও পত্নীতলা এলাকার জনগণকে জনসম্পদে পরিণত করে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার পাশাপাশি বেকার ও শিক্ষিত যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে এ এলাকাকে সমৃদ্ধ করতে চান।
তিনি আরও বলেন, গত ৪০ বছরেরও অধিক সময় ধরে এই দুই উপজেলাকে একটি সিন্ডিকেটের মাধ্যমে অবহেলায় নিমজ্জিত করে রাখা হয়েছিল। সুখ-দুঃখে তিনি অবহেলিত মানুষের পাশে থেকেছেন। তাদের সকলের ভালোবাসা ও দোয়া রয়েছে আমার সাথে। নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে মন্তব্য করেন।
এ আসনে নৌকা নিয়ে আওয়ামীলীগের প্রার্থী বর্তমান ধামইরহাট-পত্নীতলা আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকারের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সমর্থিত নেতা ইঞ্জিনিয়ার আখতারুল আলম প্রার্থীতা ফিরে পাওয়ায় এলাকায় ভোটারদের মধ্যে ভোট নিয়ে চরম উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটিতে আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে মনে করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটার।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

ধামইরহাট পত্নীতলা আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম

প্রকাশিত: ০১:৪০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩