০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ধামইরহাটে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
মোহাম্মদ আফজাল ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে রোগ নিয়ন্ত্রণ শাখা, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে শোভাযাত্রা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বেলা এগারোটায় উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা অফিসার ডাঃ স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক শোভাযাত্রা বের করা হয়।
রক্ত ও রক্তজাত দ্রব্যাদি আদান প্রদান, অনিরাপদ সিরিঞ্জ, সূচ, নিডেলের বহু ব্যবহার, অনিরাপদ ডায়ালাইসি ও অপারেশন, একই শেভিং রেজার ও ব্লেডের বহুব্যবহার, অনিরাপদ ট্যাটু গ্রহণ, আকুপাংচার, অরক্ষিত যৌনমিলন ও ভাইরাসে আক্রান্ত গর্ভবতী মা থেকে শিশুতে ও শিশুর জন্মের সময় হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত হয়। একারণে হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই ভাইরাস প্রতিকার ও জনসচেতনতার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে বলা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মেডিকেল অফিসার (আইসিটি) ডাঃ আবু মাসুদ আনসারী, উপজেলা মেডিকেল ডিজিজ কন্ট্রোল অফিসার ডাঃ নিয়াজ মোস্তাক চৌধুরীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের অফিসারগণ ও কর্মচারী বৃন্দ।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

ধামইরহাটে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত

প্রকাশিত: ১২:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩