০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

দেশের প্রতিটি দুঃসময় বিএনপি মোকাবেলা দেশের মানুষকে মুক্ত করেছে এমপি মহিত তালুকদার 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
শিমুল  হাসান, আদমদিঘী  (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদিঘী-দুপচাঁচিয়া সংসদীয় আসনের এমপি আব্দুল মহিত তালুকদার বলেছেন দেশের প্রতিটি দুঃসময় বিএনপি মোকাবেলা করে দেশের মানুষের পাশে দাড়িয়েছে। ১৯৭১ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যেমে দেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে নাম লেখানো হয়। ৯০ সালে বিএনপির বিএনপি নেতৃত্বে স্বৈরাশাসনের কবল থেকে দেশবাসী  মুক্তি পেয়েছিল। বিএনপির নেতৃত্বে ২০২৪ সালের ৫ আগষ্ট ফ্যাসিস্ট  সরকারের পতনের মধ্যে দিয়ে দেশের মানুষ দীর্ঘ ১৭ বছরের দুঃসাশন থেকে মুক্তি লাভ করে। যারা ৭১ সালে দেশের স্বাধীনতা চাইনি সেসময় মুক্তিযুদ্ধের বিরোধীতা করছেন, তারা এখনো ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে। তিনি শুক্রবার সন্ধ্যায় আদমদিঘী উপজেলার কাশিমিলা গ্রামবাসির উদ্যোগে স্থানীয় স্কুল মাঠে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে গনসংবর্ধনা ও মরহুম সংসদ সদস্য আব্দুল মোমেন তালুকদার খোকা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে একথা গুলো বলেছেন। বিএনপি নেতা মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে ও মোঃ ফজলুল হক তুফানের সঞ্চালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদিঘী উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকি তালুকদার মুক্তা, এসময় উপস্থিত ছিলেন সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন, সান্তাহার পৌর বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু, সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি  মোঃ মনসুর, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি মুক্তা, বিএনপি নেতা মিলন, মোতালেব হোসেন,বিএনপি নেতা জবেদুল,মোতাহার খাঁ, আদমদিঘী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি সভাপতি মাসুদ রানা, সান্তাহার ইউনিয়ন যুবকের সভাপতি মোঙ্গল রহমান নান্টু, মধু প্রমুখ উপস্থিত ছিলেন। তিনি আরোও বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ভিশন বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এতে যারা বাধাগ্রস্ত করতে চাই তাদেরকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করা হবে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

দেশের প্রতিটি দুঃসময় বিএনপি মোকাবেলা দেশের মানুষকে মুক্ত করেছে এমপি মহিত তালুকদার 

দেশের প্রতিটি দুঃসময় বিএনপি মোকাবেলা দেশের মানুষকে মুক্ত করেছে এমপি মহিত তালুকদার 

প্রকাশিত: ০৪:০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬