
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়াঃ শীতের তীব্রতা বাড়তে থাকায় দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বগুড়া দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজার সেবা ফাউন্ডেশন নামের এক সামাজিক সংগঠন দুস্থদের শীত বস্ত্র বিতরণ করেন। এসময় দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র চাদর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর বিকেলে অত্র প্রতিষ্ঠান সংলগ্ন স্থানীয় এক চাতালে এলাকার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র চাদর বিতরণ করা হয়। কনকনে শীতে যখন নিম্নআয়ের মানুষগুলো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে,তখন সেবা ফাউন্ডেশন এর এই উদ্যোগ হাতে নেয়।তাদের এই ধরনের উদ্যোগে মহাখুশি হয়েছেন অসহায় পরিবার গুলো। শীতবস্ত্র বিতরণ পুর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সেবা ফাউন্ডেশন এর সভাপতি এসএম ফরহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, এসএফ গ্রুপ সৌদি প্রবাসী মোঃ ওমর ফারুক,বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন মল্লিক,ক্রোয়েশিয়া প্রবাসী মোঃ রায়হান ব্যাপারী, গ্রীস প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম,মালয়েশিয়া প্রবাসী মোঃ শাহজাহান আলী,দুবাই প্রবাসী মোঃ কমর উদ্দিন প্রমূখ।আরো বক্তব্য রাখেন,গোবিন্দপুর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ ওমর আলী, ইউপি সদস্য মোঃ আদম রানা, সাবেক ইউপি সদস্য আয়নাল হক ব্যাপারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আকবর আলী,ব্যবসায়ী এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলী মোঃ রফিকুল ইসলাম,রেজাউল করিম রেজা মাস্টার,আজিজার রহমান,
সাবেক প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম মাস্টার,শরিফুল ইসলাম চাঁদ,ওয়াহেদ আলী শাহ জামাল আকন্দ,ইউসুফ আলী,ইদ্রিস আলী।সেবা ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 




















