০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ার তালোড়াকে উপজেলা ঘোষণার দাবিতে কবিতা সংসদের উদ্যোগে কমিটি গঠন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৭:৩১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকেঃ বগুড়ার দুপচাঁচিয়া তালোড়া উপজেলা ঘোষণার দাবিতে ‘তালোড়া উপজেলা বাস্তবায়ন কমিটি’ গঠন করেছে তালোড়া বন্দর নগর কবিতা সংসদ। শনিবার ১৮ এপ্রিল সকাল ১০টায় তালোড়া বন্দর নগর কবিতা সংসদ কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সভাপতি মোঃ মোশারফ হোসেন সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের সিদ্ধান্তে কমান্ডার মনোওয়ার করিম তালুকদারকে আহবায়ক এবং আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন সেলিম মুন্সিকে সদস্য সচিব মনোনীত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকলেছার রহমান, যুগ্ন আহবায়ক মোমিন ইসলাম শাওন, সদস্য সাবেক অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিকী, সদস্য মোঃ আরাফাত হোসেন, সদস্য মোঃ আব্দুল মজিদ হারুন, সদস্য দিনেশ চন্দ্র শীল, সদস্য মোঃ হাবিব হাসান, সদস্য এ কে এম আহসান হাবিব, সদস্য শান্তনা রানী প্রমুখ। সভায় বক্তারা বলেন, প্রাচীন বন্দর নগর তালোড়া ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনপদ। জনসংখ্যা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার দিক থেকে তালোড়া উপজেলা হওয়ার সকল যোগ্যতা রাখে। প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে দ্রুত তালোড়াকে উপজেলা ঘোষণার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
নবগঠিত কমিটি আগামীতে স্মারকলিপি প্রদান, গণস্বাক্ষর সংগ্রহ ও জনমত গঠনের মাধ্যমে দাবি আদায়ে কাজ করবে বলে সভায় জানানো হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় ছাদের পানির পাইপ ভাঙাকে কেন্দ্র করে বিরোধ,হুমকির অভিযোগ 

দুপচাঁচিয়ার তালোড়াকে উপজেলা ঘোষণার দাবিতে কবিতা সংসদের উদ্যোগে কমিটি গঠন

প্রকাশিত: ০৭:৩১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬