০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় সাংবাদিক তালাশ এর ওপর অতর্কিত হামলা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:৫৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখা কমিটির সভাপতি ও দৈনিক সোনালী কন্ঠের উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ তালাশ তালুকদারের ওপর গত ১৪ মার্চ শনিবার রাত্রি ৮ ঘটিকায় সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর ভুক্তভোগী বড় ভাই থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। একজন সাংবাদিকের ওপর এমন ন্যক্কারজনক হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের ওপরও আঘাত। দুপচাঁচিয়ার মতো একটি এলাকায় একজন সাংবাদিক যদি নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। এ প্রশ্ন এখন সচেতন নাগরিকদের।আমরা বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখা কমিটির পক্ষ থেকে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।সত্যের কণ্ঠরোধ বন্ধ হোক।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

দুপচাঁচিয়ায় সাংবাদিক তালাশ এর ওপর অতর্কিত হামলা

প্রকাশিত: ০৯:৫৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬