১১:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় ফাহিমের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৮:০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া বগুড়াঃ বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফাহিম (২৫) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত ফাহিম দুপচাঁচিয়া উপজেলার বাজারদীঘি এলাকার বাসিন্দা। তিনি দুপচাঁচিয়া পায়ে পায়ে শো-রুমে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর রোববার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৩ জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।আহতদের মধ্যে ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হয়। কয়েকদিন চিকিৎসকদের প্রচেষ্টার পর বুধবার ৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ফাহিমের মৃত্যু হয়। তার দুর্ঘটনাবশত এই অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধব ও কর্মস্থলে শোকের ছায়া নেমে এসেছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

রাকাব রংপুরে মুনাফা বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ের বিশেষ অভিযান উদ্বোধন

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় ফাহিমের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রকাশিত: ০৮:০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬