১০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:৩৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মোটরসাইকেল দূর্ঘটনায় মোটরসাইকেল চালক পারভেজ প্রামানিক (২৫) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে (১২ই জানুয়ারি) সোমবার সকাল ১১ টায় উপজেলা সদরের মেইল বাসষ্ট্যান্ড এলাকায়। জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলার পার্শ্ববর্তী উপজেলা শিবগঞ্জ আটমুল ইউনিয়নের কুড়াহার গ্রামের পারুল প্রামানিকের ছেলে পারভেজ প্রামানিক বারোমাইল পেপার মিলে কাজ করত। ঘটনার দিন সোমবার সে মোটরসাইকেল নিয়ে দুপচাঁচিয়ায় আসছিল। তার মোটরসাইকেলটি বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া মেইল বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছিলে নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি অজ্ঞাতনামা পিকআপ ধাক্কা দেয়।

পিকআপের ধাক্কায় সে রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত সহ ফেটে যায়। এবং ঘটনাস্থলেই নিহত হন। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে একটি দূর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের

প্রকাশিত: ১০:৩৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬