
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ দুপচাঁচিয়া থানা পুলিশ ও বগুড়া জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ১০জানুয়ারি অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ওয়ারেন্টেরভুক্ত আসামী মোঃ গাজিউর রহমান(৬৫), মাবিয়া বেগম, ফাতেমা খাতুন(২১), আব্দুল হামিদ, রেজানুর তালুকদার রাজিব(৩২), ইমন, জুয়া মামলায় হায়দার আলী(৪৯), আমজাদ আলী(৫৩), আনোয়ার হোসেন(৫০), সাইফুল ইসলাম(৫০), মাদক মামলায় আলামিন(২৩), ওমর ফারুক(২১), ইব্রাহীম আলী রনি(৪০), ঠান্টু প্রামানিক(৪০), আশরাফুল ইসলাম(২৪), রকি হাসান(২৭), মাদক সেবনের অভিযোগে শাহজাহান আলী(৪৫), আরিফুল ইসলাম(২৫), ফিরোজ হোসেন(২৭), নাজিমুদ্দিন(২৫), চুরি মামলায় নাহিদ ইসলাম(৩০) ও সন্দেহ ভাজনে বাহাদুর রহমান(৪৫), সোহাগ সোনার(৩৪) ও মনোয়ার হোসেন(১৯)। দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ১১জানুয়ারি রোববার বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিবেদক 




















