
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পূর্বে প্রার্থীর ছবি ও প্রতীক সম্বলিত ব্যানার নির্বাচনী প্রচার অফিসে টাঙ্গানোর অভিযোগে জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমন্ডপ গ্রামে বিএনপি (ধানের শীষ) ও জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) প্রার্থীর অফিসের দায়িত্বে থাকা ২জনের ৫হাজার টা’কা করে ১০হাজার টা’কা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম এ জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম জানান, প্রতীক বরাদ্দের পূর্বে কোনো প্রার্থী প্রচারনা করতে পারবেনা। নির্বাচনী আচরণবিধি ল’ঙ্ঘণ করায় বিএনপির প্রার্থীর নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা আরিফুল রহমান মিজানের ৫হাজার ও জামায়াত প্রার্থীর নির্বাচনী অফিসের দায়িত্বে থাকা শহীদ হোসেনের ৫হাজার টা’কা করে জ*রিমানা করা হয়েছে। সেই সাথে সকল প্রার্থী ও সমর্থকদের নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

প্রতিবেদক 




















