১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় ট্রেন-সিএনজি সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৫:২৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়াঃ বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় ট্রেন ও সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সিএনজি চালক ও যাত্রীরা।শুক্রবার (২৭ মার্চ) বিকেলে তালোড়া ইউনিয়ন পরিষদের সামনে গাড়ীবেলঘরিয়া–দেবখন্ড রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার সময় একটি সিএনজির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান,ট্রেনটি কাছাকাছি চলে আসার মুহূর্তে সিএনজি চালক দ্রুত গাড়ি থেকে লাফিয়ে নেমে যান। এতে করে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে আল্লাহর রহমতে চালক সম্পূর্ণ অক্ষত রয়েছেন।দুর্ঘটনায় সিএনজিটি (নম্বর: বগুড়া-খ ১১-২৫৯১) ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।স্থানীয়রা জানান, উক্ত রেলক্রসিংটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। তারা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।রেলওয়ের তালোড়া স্টেশনের একটি সূত্র জানায় ওখানে সতর্কবার্তা রেলক্রসিং সংক্রান্তে সাইনবোর্ড দেয়া আছে। সেই সাথে পারাপার হওয়ার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাটা একেবারেই জরুরি। সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

দুপচাঁচিয়ায় ট্রেন-সিএনজি সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা 

প্রকাশিত: ০৫:২৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬