১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দাদন ব্যবসায়ীর আঘাতে হিন্দু যুবক নিহত, থানায় মামলা 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:৩৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় দাদন (সুদের)টাকাকে কেন্দ্র করে মারধরের শিকার হয়ে পলাশ চন্দ্র(৩৫)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মারধরের ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে সোনাতলা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। থানা-পুলিশ ও স্থানীয়রা জানায়,গত (১১ই ডিসেম্বর) বৃহস্পতিবার আনুমান দুপুর ১টার দিকে সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের পশ্চিম তেকানী (মাঝিপাড়া)গ্রামে জনৈক শ্রী শৈলেনের বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।নিহত পলাশ চন্দ্রের নিকট সুদের টাকা পাওনাকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি ভাবে মারধর করে। এতে পলাশ চন্দ্র গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে (১৩ই ডিসেম্বর)শনিবার বিকাল আনুমানিক ৪টার দিকে তিনি মারা যান।ঘটনার পর থেকে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।এ বিষয়ে সোনাতলা থানার ওসি কবির হোসেন জানান, নিহতের বড় ভাই বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

বগুড়ায় অসুস্থ সাংবাদিক মুসা’র শয্যা’র পাশে জাসাস নেতা শফিক ও ছোটন

দাদন ব্যবসায়ীর আঘাতে হিন্দু যুবক নিহত, থানায় মামলা 

প্রকাশিত: ১০:৩৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫