০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দক্ষতা থেকে সাফল্য—মিজানুর রহমান রনির ডিজিটাল আইটির শতভাগ সাফল্য

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৩৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সোনাতলা (বগুড়া):

তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে কম্পিউটার শিক্ষা এখন আর বিলাসিতা নয়; বরং শিক্ষা, কর্মসংস্থান ও দৈনন্দিন জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এটি এক অপরিহার্য দক্ষতা। শহরাঞ্চলের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের কাছে প্রযুক্তিগত শিক্ষার সুযোগ পৌঁছে দিতে দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বগুড়ার সোনাতলা উপজেলার সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের নতুন গেট সংলগ্ন ‘ডিজিটাল আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার’। প্রতিষ্ঠানটি অত্র এলাকায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত একমাত্র কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।

সম্প্রতি প্রকাশ হওয়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জানুয়ারি-জুন ২০২৬ সেশনের ‘সার্টিফিকেট ইন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন’ কোর্সের চূড়ান্ত পরীক্ষায় প্রতিষ্ঠানটি অসামান্য সাফল্য অর্জন করেছে। মোট রেজিস্ট্রেশনকৃত ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী ৪৩ জন শিক্ষার্থীই জিপিএ ৫.০০ (A+) পেয়ে উত্তীর্ণ হয়েছেন (২ জন অনুপস্থিত) । পাশের হার শতভাগ (১০০%)।

শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বাসের কথা জানিয়ে ডিজিটাল আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মিজানুর রহমান রনি বলেন, “আমাদের শিক্ষার্থীরাই আমাদের গর্ব। আপনাদের এই উজ্জ্বল সাফল্যই আমাদের আগামী দিনের পথচলার মূল অনুপ্রেরণা।” দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সুনাম ও দক্ষতার সঙ্গে পরিচালিত এই প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণ নিয়ে হাজারও শিক্ষার্থী নিজেদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করেছেন। তাদের অনেকেই বর্তমানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি চাকরি ও কর্মক্ষেত্রে সফলতার সাথে কাজ করছেন।

একসময় প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের উন্নত কম্পিউটার প্রশিক্ষণের জন্য শহরমুখী হতে হতো, যাতে সময় ও অর্থ দুটিই অতিরিক্ত ব্যয় হতো। কিন্তু উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সৈয়দ আহম্মেদ কলেজের সন্নিকটে ও সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের নতুন গেট সংলগ্ন এই কেন্দ্রটি গড়ে ওঠায় এখন স্থানীয় শিক্ষার্থীরা হাতের কাছেই মানসম্মত ও সরকারি সনদভিত্তিক প্রশিক্ষণ পাচ্ছেন। কারিগরি বোর্ডের অনুমোদিত সনদ হওয়ায় তা সরকারি ও বেসরকারি যেকোনো চাকরির ক্ষেত্রে শতভাগ গ্রহণযোগ্য।

একটি গ্রামীণ এলাকায় এক যুগেরও বেশি সময় ধরে চ্যালেঞ্জ মোকাবেলা করে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠান পরিচালনা করছেন পরিচালক মিজানুর রহমান রনি। তাঁর সুদৃঢ় নেতৃত্ব, অধ্যবসায় ও অভিজ্ঞ ট্রেইনারদের শিক্ষাদান পদ্ধতিতে ডিজিটাল আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার আজ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এক আস্থার ঠিকানায় পরিণত হয়েছে।

এদিকে, সাফল্য উদযাপনের পাশাপাশি প্রতিষ্ঠানটিতে জুলাই–ডিসেম্বর ২০২৬ সেশনে ভর্তি কার্যক্রম চালু হয়েছে। দক্ষ ট্রেইনারদের তত্ত্বাবধানে শিক্ষাবান্ধব পরিবেশে মানসম্মত প্রশিক্ষণ নিতে আগ্রহীদের সরাসরি অফিসে কিংবা মোবাইল/হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডিজিটাল আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার, সুখানপুকুর উচ্চ বিদ্যালয় নতুন গেট সংলগ্ন, সোনাতলা, বগুড়া, মোবাইল / হোয়াটসঅ্যাপ: ০১৭৩৬-১৩৫০৭৯।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

দক্ষতা থেকে সাফল্য—মিজানুর রহমান রনির ডিজিটাল আইটির শতভাগ সাফল্য

প্রকাশিত: ১২:৩৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬