০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে মোবাইল কোর্টে দুই পেট্রোল পাম্পকে জরিমানা 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:৫৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: জয়পুরহাট সদর উপজেলায় জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়ার যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

পরিচালিত এ অভিযানে পেট্রোল পাম্পের বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, পুরানপৈল এলাকার আরাফাত ফিলিং স্টেশন বাৎসরিক ভেরিফিকেশন সনদ গ্রহণ না করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৩২(১)/৪৮ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া খঞ্জনপুর রোডের জয়পুর ফিলিং স্টেশন-এ অকটেন পরিমাপে কম পাওয়া গেলে একই আইনের ২৯/৪৬ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে সদর উপজেলার উদয়ন ফিলিং স্টেশন-এ তেলের পরিমাপ সঠিক পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় জয়পুরহাটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী তুষার সাহা (ফিল্ড অফিসার সিএম) এবং প্রকৌশলী মো. আসাদুজ্জামান (পরিদর্শক, মেট্রোলজি)।ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

জয়পুরহাটে মোবাইল কোর্টে দুই পেট্রোল পাম্পকে জরিমানা 

প্রকাশিত: ০২:৫৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬