০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে বিএসটিআইর মোবাইল কোর্ট: তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: জয়পুরহাট সদর উপজেলায় পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসন, জয়পুরহাট ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্টে স্টেশন রোডের কাকলী বেকারী প্রতিষ্ঠানের উৎপাদিত ব্রেডের অনুকূলে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রেলগেট এলাকার মাজেদুর দই ঘর-এর উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ১ হাজার টাকা এবং ফজলু দই ঘর-এর একই অপরাধে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বাদল মিয়া। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী তুষার সাহা এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী মো. আসাদুজ্জামান।
বিএসটিআই সূত্রে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে মানসম্মত ও আইনানুগভাবে মোড়কজাত পণ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

জয়পুরহাটে বিএসটিআইর মোবাইল কোর্ট: তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১২:২৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬