
মুহাম্মাদ আবু মুসাঃ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বগুড়ার গাবতলীতে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারী/২৬ সোমবার গাবতলী উপজেলার দাঁড়াইলে জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ও আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমি এই ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করে। সকাল থেকে জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অনুষ্ঠানে এসে ২৭৫জন রেজিস্ট্রেশন করেন। রেজিস্ট্রেশন শেষে দিনব্যাপী শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন উত্তরবঙ্গের বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান জামিল মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আতাউল্লাহ নিজামী, ক্বারী আব্দুর শুকুর, মাওলানা মোস্তাফিজ, মাওলানা হাফেজ মহিবুল্লাহ।
এ সময় বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল গফুর, আবু হাসনাত শাহীন, সাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, হামিদুল হক শিলু, মোস্তফা কামাল কনক, খোরশেদ আলম জুয়েল, আনোয়ার হোসেন, নাছির উদ্দিন বুলবুল, সফিকুল ইসলাম, আব্দুল গনি, আনিছার রহমান, সেলিম প্রমূখ।
প্রথম পর্ব বাছাইয়ে উত্তীর্ণদের ৭২জনের মাঝে ইয়েসকার্ড দেওয়া হয় ও জিয়া পরিবারের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

প্রতিবেদক 




















