
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য, জেলা জাতীয়তাবাদী প্রযুক্তিদলের সদস্য সচিব শহিদুল ইসলাম রতনকে কেন্দ্রীয় জাতীয়তাবাদী প্রযুক্তিদলের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মনোনীত করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম হাসান সুমন ও সাধারণ সম্পাদক এসএম জহিরুল ইসলাম মুকুলসহ কার্যনির্বাহী বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক শহিদুল ইসলাম রতনকে এই দায়িত্ব দেয়া হয়েছে। গত ২জুলাই/২৩ কেন্দ্রীয় জাতীয়তাবাদী প্রযুক্তিদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন মুন্না’র স্বাক্ষরিত একপত্রে এ ঘোষনা দেয়া হয়।

প্রতিবেদক 




















