০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ক্ষেতলালে দুই বেকারিতে বিএসটিআইয়ের অভিযান, ২০হাজার টাকা জরিমানা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারে দুটি বেকারি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, বগুড়া।

সোমবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা প্রশাসন, ক্ষেতলাল এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে, সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে এবং বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ ছাড়াই ব্রেড ও কেক উৎপাদনের অভিযোগে বিএসটিআই আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিশ্চিন্তা বাজারের মায়া বেকারিকে ১০ হাজার টাকা এবং রাখি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) তুষার সাহা। সার্বিক সহযোগিতা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মো. জহুরুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে জনস্বার্থে উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

ক্ষেতলালে দুই বেকারিতে বিএসটিআইয়ের অভিযান, ২০হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০১:১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬