১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপনে সুনাম কুড়াচ্ছে নজিপুর সরকারি কলেজ ছাত্রদল

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:২৬:১০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা নওগাঁঃ নওগাঁর নজিপুর সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষকদের অনুমতিক্রমে ক্লাসরুম ও ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন করেছেন নজিপুর সরকারি কলেজ ছাত্রদল।
বুধবার (২০ নভেম্বর) সকালে পত্নীতলা উপজেলায় এমন ব্যতিক্রম সামাজিক কাজে নজির স্থাপন করে সুনাম অর্জন করছে ছাত্রদল। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে প্রশংসায় ভাসছে জাতীয়তাবাদী ছাত্র দল সংগঠনের কার্যক্রম।
উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন নওগাঁ জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক ও পত্নীতলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন নজিপুর সরকারি  কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু হোরাইরা বিল্লা, যুগ্ম আহবায়ক আকরাম হোসেন, ছাত্রনেতা সজল, রাজু, মাহমুদুল, মেহেরাব, সাকিব, মশিউর প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ছাত্র দলের সদস্য ও কর্মীরা।
পরিস্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মানে ক্যাম্পাসের বিভিন্ন অংশে ডাস্টবিন স্থাপন করা হয়। শিক্ষাঙ্গনে পরিবেশ রক্ষার উদ্যোগে এগিয়ে এসেছে নজিপুর সরকারি কলেজ ছাত্রদল।
এছাড়া, ছাত্রদল তাদের কর্মসূচি অব্যাহত রাখতে আগামী দিনগুলিতে ক্যাম্পাসে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করার পরিকল্পনা গ্রহণ করেছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপনে সুনাম কুড়াচ্ছে নজিপুর সরকারি কলেজ ছাত্রদল

প্রকাশিত: ০৩:২৬:১০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪