০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কানাডায় সড়ক দুর্ঘটনায় আহতদের রোগমুক্তি কামনায় মাদ্রাসায় দোয়া

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:৫৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • ১৬ বার পড়া হয়েছে
বগুড়া জেলা প্রতিনিধিঃ  বগুড়া জেলার সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বাসিন্দা মরহুম আব্দুস সামাদ তালুকদার এবং মরহুমা ফেরদৌস বেগম এর নাতি জামাই কানাডা প্রবাসী সিয়াম রফিক ও তার পরিবারের সদস্যরা গত ১৭ই জুন (কানাডা সময় রাত সাড়ে ১১টায় এবং বাংলাদেশ সময় ১৮ই জুন সকাল সাড়ে ৯টায়) কানাডার অটোয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হোন। এই দূর্ঘটনায় ঘটনাস্থলেই সিয়াম রফিক মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
এই ঘটনায় তার স্ত্রী ঈপ্সিতা রফিক এবং তাদের দুই কন্যা সন্তান জারা এবং আরজু গুরুতর আহত হন। নিহত সিয়াম রফিক কানাডা প্রবাসী রফিক সুলেমান এবং সামিনা রফিকের পুত্র এবং সাঈদ কামাল ও কেয়া কামালের জামাতা।
আহতদের উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করানো হয়। সড়ক দুর্ঘটনায় নিহত সিয়াম রফিকের স্ত্রী ঈপ্সিতা এবং তাদের দুই কণ্যা জারা এবং আরজুকে চিকিৎসা প্রদান করা হয়েছে। তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। জারাকে ইতিমধ্যে চিকিৎসকরা হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছেন। এদিকে হাসপাতালে ঈপ্সিতার বাম পায়ে একটি অপারেশন (অস্ত্রোপচার) সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
অপরদিকে নিহত সিয়াম রফিকের জানাযার নামাজ শুক্রবার বাদ জুম্মা (কানাডার সময়) অটোয়া মুসলিম এসোশিয়েশন মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজ শেষে তাকে অটোয়া মুসলিম কবরস্থানে দাফন করা হয়েছে। নিহতের আত্মার মাগফেরাত কামনা করে এবং স্ত্রী ঈপ্সিতা রফিক ও জারা এবং আরজু’র দ্রুত রোগমুক্তি কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে মাদ্রাসার হাফেজ ছাত্রদের নিয়ে পৃথক পৃথক ভাবে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউনিয়নের বিট অফিসার ও সদর থানার সাব ইন্সপেক্টর শামিনুল ইসলাম, নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ্ব রওশন আলী আলো, সাধারণ সম্পাদক ও সংবাদকর্মী শাফায়াত সজল, মহাস্থান প্রেসক্লাবের সহ সভাপতি তাহেরা জামান লিপি, সাংবাদিক শাকিল আহমেদ, নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিংফোরাম এর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রসুল খন্দকার, বিশিষ্ট সমাজ সেবক রুমি তালুকদার, রিদয় হাসান প্রমুখ।
উল্লেখ্য, ৩টি হাফেজিয়া মাদ্রাসায় পৃথক পৃথক ভাবে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ রাকিবুল হাসান, হাফেজ মোঃ শাহাদাত হোসেন এবং হাফেজ মোঃ শহিদ আল হাসান। এছাড়াও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

কানাডায় সড়ক দুর্ঘটনায় আহতদের রোগমুক্তি কামনায় মাদ্রাসায় দোয়া

প্রকাশিত: ১১:৫৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪