
স্টাফ রিপোর্টার: ১৩ ফেব্রুয়ারী বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়াস্থ এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. বোরহান উদ্দিন ২০২৪ সালে রংপুর মেডিকেল কলেজে চান্স পাওয়ায় অত্র স্কুলের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোমেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক, ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ জান্নাতুল আলম দুখু, মতিউর রহমান। ওই ছাত্রের গর্বিত পিতা -মাতা, সহ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 




















