০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সৈয়দ আহম্মদ কলেজ প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মোঃ আলী হাসান আর নেই

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৬:০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

উত্তরবঙ্গের বরেণ্য শিক্ষাবিদ, প্রখ্যাত লেখক ও চিন্তাবিদ অধ্যাপক মোঃ আলী হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রবিবার (১২ জুলাই, ২০২৬) আনুমানিক ভোর ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর এবং তিনি ৩ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বগুড়া গাবতলীর ঐতিহ্যবাহী সৈয়দ আহমেদ কলেজের ইংরেজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি শিক্ষা বিস্তার, সাহিত্যচর্চা ও জ্ঞানচর্চায় আজীবন নিবেদিত ছিলেন। বিশেষ করে ‘বলাকা প্রকাশনী’র প্রতিষ্ঠাতা হিসেবে তিনি শিক্ষার্থীদের জন্য সহজ, প্রাঞ্জল ও পরীক্ষোপযোগী অসংখ্য ইংরেজি বই রচনা ও প্রকাশ করে শিক্ষা ক্ষেত্রে এক অনন্য নজির স্থাপন করেছেন।
শিক্ষা ও সাহিত্যকৃতির পাশাপাশি তিনি রাজনীতিতেও ছিলেন সক্রিয়। তিনি বগুড়া জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জিয়া পরিষদের সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক মোঃ আলী হাসানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের জানাজার নামাজ আজ ১২ জুলাই, ২০২৬ রবিবার বাদ আসর সৈয়দ আহমেদ কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে উক্ত জানাজায় অংশগ্রহণ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার ধৈর্য ও শক্তি দান করেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সৈয়দ আহম্মদ কলেজ প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মোঃ আলী হাসান আর নেই

প্রকাশিত: ০৬:০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬