১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আলোর প্রদীপ সম্মাননা-২০২৪ এর আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:৩০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ ৫ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার ৭ম বারের মতো সমাজসেবা,সাংস্কৃতিক,ক্রীড়া, শিক্ষা,সাংবাদিকতা, শিল্প-সাহিত্য,গবেষণা,দক্ষ সংগঠক,উদ্যোক্তা বিষয়ে বিশেষ অবদানের জন্য ব্যক্তি/প্রতিষ্ঠান কে “আলোর প্রদীপ সম্মাননা-২০২৪” এবং একজন প্রবীন গুণীজনকে “আজীবন সম্মাননা”  প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আলোর প্রদীপ যুব সংগঠন। বিজ্ঞপ্তি অনুযায়ী যেকোন প্রতিষ্ঠান অথবা ব্যক্তি নিজের/ গুনীজনের পক্ষে নাম প্রস্তাব করতে পারবে। আবেদনে প্রাপ্ত প্রস্তাবিত নাম যাচাই-বাছাই শেষে “আলোর প্রদীপ সম্মাননা-২০২৪” এর জন্য চূড়ান্ত করা হবে। আগামী ২০ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত নাম প্রস্তাব করা যাবে। নাম প্রস্তাব করতে এই লিংকে https://forms.gle/imB3q4oBV2rrgzVL8 প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

আলোর প্রদীপ সম্মাননা ২০২৪ প্রদান বিজ্ঞপ্তি সম্পর্কে সংগঠনের তথ্য,প্রচার ও গণসংযোগ বিষয়ক সম্পাদক মোছাঃ সুমাইয়া ইয়াসমিন জানান “আলোর প্রদীপ বরাবরই সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি/প্রতিষ্ঠানের কাজকে শ্রদ্ধা ও সম্মান জানায়। আমরা মনে করি এসব ভালো কাজের উৎসাহ প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্বের জায়গা থেকে আলোর প্রদীপ যুব সংগঠন ৭ম বারের মতো সম্মাননা প্রদান করতে যাচ্ছে। নির্ধারিত তারিখের পর আমরা প্রাপ্ত আবেদন জুরি বোর্ডে পাঠাবো। এবং জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কারা পাবেন সম্মাননা সেটা আপনাদের জানিয়ে দেয়া হবে। আমরা চাই সমাজের সকল ভালো কাজ অব্যাহত থাকুক এবং নতুন প্রজন্ম এসব দেখে ভালো কাজে উৎসাহ পাবে”।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

আলোর প্রদীপ সম্মাননা-২০২৪ এর আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশিত: ০৯:৩০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪