
স্টাফ রিপোর্টারঃ দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফিরতে যাচ্ছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। স্টেডিয়াম পরিদর্শন শেষে এ ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি জানান, (আইসিসি)-র মানদণ্ড অনুযায়ী স্টেডিয়ামটি পুনর্গঠনের কাজ দ্রুত শুরু হবে। ফ্লাডলাইট, ড্রেসিংরুম, গ্যালারি ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।প্রতিমন্ত্রী আরও বলেন,আগামী জুলাইয়ে প্রমিলা বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে,যার লক্ষ্যেই মাঠ প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি বগুড়ায় আন্তর্জাতিক মানের একটি স্পোর্টস ভিলেজ নির্মাণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে,যার কাজ আগামী অর্থবছর থেকেই শুরু হতে পারে।
পরিদর্শন কালে নিজাম উদ্দিন চৌধুরীসহ বিসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন নির্দিষ্ট সময়ের মধ্যেই স্টেডিয়ামটি আবার আন্তর্জাতিক ভেন্যু হিসেবে ফিরে আসবে।

প্রতিবেদক 




















