
শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার। জানা যায় (বৃহস্পতিবার) দুপুর ১-৩০ মিনিটে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নে অবস্থিত ছাতিয়ানগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীকক্ষ পরিদর্শন করেন। ইউএনও টুকটুক তালুকদার ঐ বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেন এবং ঐই শ্রেনীর শিক্ষার্থী মোঃ ফারহান ইশরাক আদিববের বিভিন্ন প্রশ্নের উত্তরে সন্তষ্ট হয়ে তাকে পুরস্কৃত করেন। এই সময় ছাতিয়ানগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা খাতুন সেখানে উপস্থিত ছিলেন।

প্রতিবেদক 




















