
শিমুল হাসান,আদমদিঘী (বগুড়া) প্রতিনিধঃ বগুড়ার আদমদীঘিতে সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে জনগণের প্রত্যাশা বিষয়ক গনশুনানি অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে গণশুনানি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক মো:সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আব্দুল হক আবু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা বেগম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। গণশুনানি শেষে উপজেলা পরিষদের মূল ফটকের ভিত্তি প্রস্তর স্থাপন, উপজেলা নির্বাহি অফিসারের বাসভবন উদ্বোধন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

প্রতিবেদক 




















