
শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির এক সভা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি টুকটুক তালুকদারের সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সার-বীজ মনিটরিং কমিটির সদস্য প্রাণীসম্পদ অফিসার ডাঃ আমিরুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অফিসার দীপ্তি রানী রায়,থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম,পল্লী উন্নয়ন অফিসার তৌহিদুর রহমান,সমবায় অফিসার আব্দুস সালাম,ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু,গোলাম মোস্তফা,নাহিদ সুলতানা তৃপ্তি,সার ডিলার আব্দুল মজিদ,রফিকুল ইসলাম,উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সদস্য মিহির কুমার সরকার, জালাল উদ্দীন শেখ প্রমুখ।
উল্লেখ্য, চলতি রোপা আমন মৌসুমে আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১২ হাজার ১৮০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। ইতিমধ্যে চলমান জুলাই মাসে ৬৮৫ মেঃ টন ইউরিয়া সার,৮১ মেঃ টন ডিএপি,৩১০ মেঃ টন
টিএসপি এবং ৩৩১ মেঃ টন এমওপি সার বরাদ্দ পাওয়া গেছে। এছাড়াও আগামী আগষ্ঠ মাসে ৬৭১ মেঃ টন ইউরিয়া সার,১৩৭ মেঃ টন টিএসপি,৪১২ মেঃটন ডিএপি এবং ৩৩৯ মেঃ টন এমওপি সার বরাদ্দ রয়েছে। মোটকথা চলতি রোপ আমন চাষে সারের কোন সংকট নেই।
কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার পায় সে ব্যাপারে উপজেলা সার-বীজ মনিটরিং
কমিটি মাঠ পর্যায়ে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রতিবেদক 




















