
শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ১ আগষ্ট মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা হলরুম উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, সহকারি কমিশনার (ভুমি) মুনিরা সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, প্রানী সম্পদ অফিসার ডাঃ আমিরুল ইসলাম, মেডিকেল আবাসিক চিকিৎসক ডাঃ শেখ মাহবুবুর রহমান,থানার অফিসার রেজাউল করিম রেজা, পল্লী উন্নয়ন অফিসার তৌহিদুর রহমার, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, মাদকদ্রব্য অধিদপ্তর সান্তাহার সার্কেলের ইন্সপেক্টর রফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমুখ।

প্রতিবেদক 




















