০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে মাদক সেবনের দায়ে দশ জনের জেল জরিমানা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৬:১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • ১৭৬ বার পড়া হয়েছে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে দশ জনকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি নির্বাহী অফিসার টুকটুক তালুকদার প্রত্যেককে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০টাকা করে জরিমানার আদেশ দেন।দন্ডপ্রাপ্তরা হলো আদমদীঘি উপজেলার ডালম্বা গ্রামের কাশেম সরদারের ছেলে শিপন সরদার (২৪), ডহরপুর গ্রামের এনামুল হকের ছেলে নিরব হোসেন (২৩), মন্ডবপুর গ্রামের নুরল ইসলামের ছেলে মারুফ আলী (৩২), সাওইল দীঘিরপাড়ার মনশের আলীর ছেলে নয়ন আহম্মেদ (৩৬), সান্তাহার নতুন বাজার এলাকার রুহুল আমিনের ছেলে হাফিজুর রহমান (৩৩) একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে নয়ন হোসেন (৩১) কুদ্দুসের ছেলে পাপ্পু (২৫)  সান্তাহার মালগুদাম এলাকার মোংলা সরদারের ছেলে চাঁন মিয়া (৩০) শফিকুল ইসলাম বাবুর ছেলে আলামিন হোসেন (২৩) ও নওগাঁ সদরের এনায়েতপুর বোডেরঘর এলাকার মোজাম্মেল সরদারের ছেলে মিলন সরদার (৩৩)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আদমদীঘি থানা পুলিশ উপজেলার নসরতপুর, সাওইল, বিহিগ্রাম, সুদিন, সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন করার সময় উল্লেখিত ব্যক্তিদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এই দন্ড প্রদান করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান সোমবার  দুপুরে দন্ডপ্রাপ্তদের আদালতে পাঠানো হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

আদমদীঘিতে মাদক সেবনের দায়ে দশ জনের জেল জরিমানা

প্রকাশিত: ০৬:১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩