১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • ৬৭ বার পড়া হয়েছে
শিমুল  হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে মাছচাষ পুকুরে বসানো বৈদ্যুতিক মোটরের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মনির হোসেন (৪৮) নামের এক শ্রমিক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। মনির উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার কৈকুড়ি গ্রামের মজুন্দাপুকুরে ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। পুলিশ ও স্থানিয়রা জানায়, উপজেলার কালাইকুড়ি গ্রামের রবিউল ইসলামের মুন্দাপুকুর একই গ্রামের হারুনুর রশিদ ভোলা লিজ (জমা) নিয়ে মাছচাষ করছিলেন। পুকুরের মেয়াদকাল শেষ হওয়ায় পুকুরটি শুকাতে মনির নামের ওই শ্রমিক পুকুরে পানি সেচ দেওয়ার কাজ শুরু করেন। সোমবার সকালে পানি সেচকাজ শেষে বৈদ্যুতিক মোটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বৈদ্যুতিক তার মনিরের বুকের সাথে স্পর্শ হয়। স্থানিয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

আদমদীঘিতে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০২:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩