১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আদমদীঘিতে বঙ্গমাতা ফজিলাতুন নেছার  জন্মবার্ষিকী পালিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:২৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে
শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্ম বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। ৮ আগষ্ট  মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর অস্থায়ী প্রতিকৃতিত্বে মাল্যদান এবং উপজেলা হলরুমে সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা শীর্ষক এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সহকারি কমিশনার ভূমি মুনিরা সুলতানা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, বীরমুক্তিযোদ্ধা আবির উদ্দিন খান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার আমিরুল ইসলাম, স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বী, জেলা পরিষদ সদস্য
মনজু আরা বেগম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু। পরে কর্মক্ষম অসহায়, অস্বচ্ছ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর রুহের মাগফিরাত কামনা করে উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

রাকাব রংপুরে মুনাফা বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ের বিশেষ অভিযান উদ্বোধন

আদমদীঘিতে বঙ্গমাতা ফজিলাতুন নেছার  জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ০১:২৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩