
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) নশরতপুর ইউনিয়ন চত্ত্বর ও মুরইল বাজার এলাকায় এই পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আদমদীঘি উপজেলা কোকো পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রানা আহম্মেদ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, রনি মৃধা প্রমূখ।

প্রতিবেদক 




















