১১:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একজনকে  গ্রেপ্তার করেছেন পুলিশ 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:০৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে
আদমদিঘী, ( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতিকালে ১৪টি মামলার আসামী পিয়াসং মন্ডলকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত  দলের সদস্য পিয়াস জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া পালপাড়ার মহির উদ্দিন মন্ডলের ছেলে। এসময় ডাকাতি প্রস্তুতির সরঞ্জাম উদ্ধার করা হয়। সোমবার দুপুরে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। আদমদিঘী থানার উপ-পরিদর্শক ফেরদৌস হোসেন জানান  রোববার রাত সাড়ে ১০ : ১৫ মিনিটে  আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের বড় আখিড়া গ্রামের মোড়ে জনৈক দস্তগিরের ইটভাটা সংলগ্ন পাকা রাস্তায় দেশীয় অস্ত্র নিয়ে বেশ কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্য  গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পিয়াস মন্ডল নামের এক ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় জয়পুরহাটের কাশিড়া কুমিরপুকুর এলাকার জহিরের ছেলে রবিউল (৩২) ও আদমদীঘির ছাতিয়ানগ্রামের রাকিবসহ (২৭) ডাকাতদলের আরো ৪-৫জন সদস্য পালিয়ে যায়। তাদের কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম ১টি লোহার ধারালো চাপাতি, ১টি বার্মিজ ফোল্ডিং চাকু, ১টি হাসুয়া, ৩টি লোহার রড, ৪টি কাঠের বাটাম ও ১টি রশি উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান গ্রেপ্তারকৃত পিয়াসের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ছিনতাই ডাকাতি ও অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে। ওসি আরো জানান  গ্রেপ্তারকৃত ডাকাত  দলের সদস্যকে আজ সোমবার দুপুরে বগুড়া  আদালতে পাঠানো হয়েছে। এবং  অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

রাকাব রংপুরে মুনাফা বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ের বিশেষ অভিযান উদ্বোধন

আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একজনকে  গ্রেপ্তার করেছেন পুলিশ 

প্রকাশিত: ০৪:০৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫