
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ জাতীয়তাবাদী যুবদল আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের পিতা মরহুম নুরুল হুদার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বাদ যোহর আদমদীঘি উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু হাসান,জেলা বিএনপির সমাজ কল্যান সম্পাদক মাহফুজুল হক টিকন,উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুল হাসান মধু,জেলা যুবদলের সদস্য শাহজাহান আলী, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল, যুবদল নেতা ফাহিম হোসেন খন্দকার,নজরুল,মিলন,পলাশ,রুবেল প্রমুখ। মরহুম নুরুল হুদার রুহের মাহফিরাত কামনায় মিলাদ মাহফিল শেষে দোয়া কামনা করা হয়।

প্রতিবেদক 




















