১০:০৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আদমদীঘিতে জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৮:৪৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ” করবো সমবায় গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে গতকাল রবিবার ( ৮ নভেম্বর) সকাল এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,দেশ ও জাতির কল্যাণে সমবায় সমিতিকে কাজে লাগিয়ে ব্যাপক উন্নয়ন করা সম্ভব।সমবায়ীদের হাতকে শক্তিশালী করতে বর্তমান সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সমবায়ীরা পারবে দেশ ও জাতির উন্নয়ন করতে।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা সমবায় অফিসার আশিকুর রহমান, থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, সমবায় অফিসের পরিদর্শক কে,এম,তানভীর মোস্তফা,আদমদীঘি ইউনিয়ন সমবায় সমিতির সভাপতি খন্দকার মেহেদী হাসান, ক্ষুদ্র মৎস্য সমিতির সভাপতি কোরবান আলী প্রমূখ।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

রাকাব রংপুরে মুনাফা বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ের বিশেষ অভিযান উদ্বোধন

আদমদীঘিতে জাতীয় সমবায় দিবস পালিত

প্রকাশিত: ০৮:৪৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬