০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে অগ্নিদগ্ধ হয়ে আহত গৃহবধূর মৃত্যু

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • ১২৪ বার পড়া হয়েছে
শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে অগ্নিদগ্ধ হয়ে রিতা বাশফোঁর (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ আগষ্ট) রাত ১২ টায় আহত গৃহবধূ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে। মৃত রিতা বাশফোঁর উপজেলার চরকতলা গ্রামের সোহেল বাশফোঁরের স্ত্রী। এর আগে গত শুক্রবার (২৫ আগষ্ট) রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন তিনি।
পুলিশ জানায়, নিজ বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে রিতা বাশফোঁর নামে ওই গৃহবধূ অগ্নিদগ্ধ হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়া মেডিকেল হাসপাতালে পাটিয়ে দেন পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। প্রায় চার দিন পর গত ২৯ আগষ্ট রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা জানান  রিতা বাশফোঁর নামে ওই গৃহবধূ নিজ বাড়িতে দুধ গরম করতে গিয়ে অসাবধানতাবশত নিজের কাপড়ে আগুন লাগে। এতে সে আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

আদমদীঘিতে অগ্নিদগ্ধ হয়ে আহত গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ০৩:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩