০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আত্রাইয়ে মোবাইল কোর্টে বেকারিকে জরিমানা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:২৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর আত্রাই উপজেলায় ওজন ও পরিমাপ,পণ্যের মান নিয়ন্ত্রণ এবং পণ্যের মোড়কজাত করণ সংক্রান্ত বিধি প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বিএসটিআই।মঙ্গলবার (৯ জুন ২০২৬) উপজেলা প্রশাসন, আত্রাই এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে আত্রাই উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে পাচুপুর এলাকার মেসার্স তিন ভাই বেকারী-তে উৎপাদিত ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮”-এর সংশ্লিষ্ট ধারায় ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার মো. সাখাওয়াত হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌশলী প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি)।
বিএসটিআই ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তা অধিকার সুরক্ষা এবং মানসম্মত পণ্য নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

আত্রাইয়ে মোবাইল কোর্টে বেকারিকে জরিমানা

প্রকাশিত: ০৪:২৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬