০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

অসুস্থ ছাত্রদল নেতা নাদিম মাহমুদের চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি কাজী রফিকুল ইসলাম

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

দুই কিডনি বিকল হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন জোরগাছা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. নাদিম মাহমুদ। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

সম্প্রতি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাদিম মাহমুদকে দেখতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন সংসদ সদস্য। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি নাদিমের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণাও দেন তিনি।

সংসদ সদস্যের এই মানবিক উদ্যোগে নাদিম মাহমুদের পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। তারা এই সহমর্মিতার জন্য এমপি কাজী রফিকুল ইসলামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

অসুস্থ ছাত্রদল নেতা নাদিম মাহমুদের চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি কাজী রফিকুল ইসলাম

প্রকাশিত: ০১:০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬