০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

অবশেষে পুলিশের জালে সারিয়াকান্দির কথিত মাদক ব্যবসায়ী সুলতান

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৬:০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্টঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ট্যাবলেট জাতীয় মাদকসহ সুলতান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার সুলতান ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী উত্তরপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি কৌশলে ওই এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুলতানের স্ত্রী বেদানা বেগমের বিরুদ্ধেও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। এর আগে তিনি একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
অভিযোগ রয়েছে, স্বামী-স্ত্রী দুজন মিলে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করতেন। তবে স্ত্রী বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও সুলতান দীর্ঘদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
অবশেষে পুলিশের অভিযানে ৩০ পিস ট্যাবলেট জাতীয় মাদকসহ সুলতান গ্রেপ্তার হন। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

অবশেষে পুলিশের জালে সারিয়াকান্দির কথিত মাদক ব্যবসায়ী সুলতান

প্রকাশিত: ০৬:০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬