০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া-১ আসনে ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিল: শিহিপুর এলাকায় জনস্রোত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:০০:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সোনাতলা-সারিয়াকান্দি আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তাল হয়ে উঠেছে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) নির্বাচনী এলাকা। এরই ধারাবাহিকতায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী রফিকুল ইসলামের সমর্থনে ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৮ ফেব্রুয়ারি রবিবার দিগদাইড় ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই গণমিছিলটি। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক মিছিলে অংশ নেন।
মিছিল শেষে বক্তারা বলেন, বগুড়া-১ আসনের সাধারণ মানুষ কাজী রফিকুল ইসলামকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ। ভোটাররা আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে তাদের অধিকার ফিরে পেতে মুখিয়ে আছেন। তারা শান্তিপূর্ন ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

বগুড়া-১ আসনে ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিল: শিহিপুর এলাকায় জনস্রোত

প্রকাশিত: ০৪:০০:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬