
মুহাম্মাদ আবু মুসাঃ ৮ফেব্রুয়ারি রবিবার বগুড়া সদর উপজেলার অন্তর্গত গোকুল কেন্দ্রীয় ঈদগা মাঠ পুন: সংস্কার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি.ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিবেদক 




















