
বগুড়া জেলা প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) মৃুহাম্মাদ আবু মুসা (দৈনিক বগুড়া ও ডেইলী মর্নিং গ্লোরী)কে গতকাল বগুড়া শহরের বাসায় দেখতে আসেন গাবতলীর কাগইল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
তারা হলেন কাগইল ইউনিয়ন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পাতা মহুরী, কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক ভেটু মেম্বার, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সদস্য আজিজুর রহমান উজ্জ্বল।
নেতৃবৃন্দ তার (সাংবাদিক মুসা) পাশে বেশ সময় কাটান এবং চিকিৎসার খোঁজখবর নেন।
উল্লেখ্য,
অসুস্থ আবু মুসা বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য, গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি, স্বেচ্ছাসেবী সংগঠন ”নাগরিকদের জন্য আমরা” এর সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।

প্রতিবেদক 




















