
বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া গাবতলীর ২০নং সরধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বুধবার ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কয়েকবারের সভাপতি অসুস্থ সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা (দৈনিক বগুড়া ও ডেইলী মর্নিং গ্লোরী)কে দেখতে তার শহরের বাসায় যান। শিক্ষকরা তার (মুসা) সাথে বেশ কিছু সময় কাটান এবং চিকিৎসার খোঁজখবর নেন। ওই বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ছিলেন মুন্নুজান বেগম, উম্মে ওবাইদা, তানভীর আকতার, বাসন্তি রবিদাস, তিতাস মিয়া। এর আগে হাসপাতালে দেখতে গিয়ে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) হুমায়ন কবীর।
উল্লেখ্য,
বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য, গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা হৃদরোগ (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়ে প্রায় ১১দিন হাসপাতালে থাকার পর ডাক্তারের পরামর্শে বর্তমানে বাসায় তার চিকিৎসা চলছে।

প্রতিবেদক 




















