
স্টাফ রিপোর্টঃ বগুড়ার সোনাতলায় বোচারপুকুর যুব সমাজের উদ্যােগে ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল পর্বের খেলা মঙ্গলবার বিকাল চারটায় অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের ভারপ্রাপ্ত (আমীর)সুবেদার মেজর(অব:) আলহাজ্ব শহিদুল ইসলামের সভাপতিত্বে খেলার উদ্ভোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নিবার্হী সদস্য ও বগুড়া-১আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন। ধারা ভাষ্যকার রফিকুল ইসলামের সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান,সোনাতলা উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফজলুল করিম,বগুড়া পৌর সভার সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ,উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাহিদুল হক,জাহানাবাদ আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মতিউর রহমান,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রাজ্জাক,শ্রমিক নেতা রাফিউল ইসলাম,যুবনেতা শেখ শাকিল, বালুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাবিরুল ইসলাম প্রমুখ। খেলা ১-১ সমতা থাকায় ট্রাইব্রেকারে গোবিন্দগঞ্জ ফুটবল দল জয় লাভ করে।শেষে অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরুষ্কার প্রদান করেন।খেলায় কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।উল্লেখ্য প্রধান অতিথি অধ্যক্ষ শাহাবুদ্দিন ওই দিন বিকাল তিনটায় উপজেলার পৌর এলাকার ৭ ও ৯নং ওযার্ড এবং বাদ মাগরিব বালুয়া ইউনিয়ন জামায়াতের দর্লীয় কার্যালয় উদ্ভোধন করেন।

প্রতিবেদক 




















