
বগুড়া জেলা প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) বগুড়া প্রেসক্লাবের এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য সাংবাদিক মুহাম্মাদ আবু মুসাকে শনিবার তার শহরের ফুলবাড়ী বাসায় দেখতে যান গাবতলী উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, মহিষাবান ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি, স্থানীয় মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ঐতিহ্যবাহী পোড়াদহ মেলার পরিচালক আব্দুল মজিদ মন্ডল।
অসুস্থ সাংবাদিক আবু মসার পাশে বেশ কিছু সময় কাটান এবং চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল । এ সময় তিনি (মজিদ চেয়ারম্যান) সাংবাদিক হিসেবে জানান, জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা হচ্ছে না। আগামীতে যথারীতিভাবে মেলাটি অনুষ্ঠিত হবে।

প্রতিবেদক 




















