০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাফল্যের শিখরে সৈয়দ আহম্মদ কলেজ: জাতীয় শিক্ষা সপ্তাহে ২৭টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৪৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দ আহম্মদ কলেজ। শিক্ষা, শৃঙ্খলা ও সৃজনশীলতার অনন্য স্বাক্ষর রেখে কলেজটি এ বছর গর্বের ২৭টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের গৌরব লাভ করেছে।

উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি যে সকল প্রধান সম্মাননা অর্জন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো:* শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (সৈয়দ আহম্মদ কলেজ), * শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান * শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক * শ্রেষ্ঠ রোভার গ্রুপ * শ্রেষ্ঠ রোভার শিক্ষক, * শ্রেষ্ঠ রোভার,  * শ্রেষ্ঠ শিক্ষার্থী।
এছাড়াও আরও বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতাসহ মোট ২৭টি সম্মাননা নিজেদের ঝুলিতে পুরেছে এই প্রতিষ্ঠানটি।
এই ঐতিহাসিক সাফল্যের পর এক প্রতিক্রিয়ায় কলেজের সম্মানিত সভাপতি মোঃ রাকিবুল হাসান পলাশ বলেন,
সৈয়দ আহম্মদ কলেজ মানেই শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্যের এক অদম্য প্রতিচ্ছবি। ২৭টি ক্যাটাগরিতে এই শ্রেষ্ঠত্ব অর্জন আমাদের কঠোর পরিশ্রম ও গুণগত শিক্ষারই বহিঃপ্রকাশ। আমি বিশ্বাস করি, আগামীর পথচলায় আমাদের প্রিয় এই প্রতিষ্ঠান আরও বড় সাফল্য বয়ে আনবে।
তিনি এই অর্জনের জন্য কলেজের গভর্নিং বডির সকল সদস্য, সম্মানিত অধ্যক্ষ মহোদয়, একঝাঁক নিবেদিতপ্রাণ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রিয় শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উপজেলা পর্যায়ে এই বিশাল অর্জনে বর্তমানে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষক ও শিক্ষার্থীদের মতে, সম্মিলিত প্রচেষ্টাই সৈয়দ আহম্মদ কলেজকে আজ এই অনন্য উচ্চতায় নিয়ে গেছে। জেলা ও বিভাগীয় পর্যায়েও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সকলে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

সাফল্যের শিখরে সৈয়দ আহম্মদ কলেজ: জাতীয় শিক্ষা সপ্তাহে ২৭টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন

প্রকাশিত: ০১:৪৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬